মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন, কারাগারে ইমাম

পড়তে প্রায় ১ মিনিট
in

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মহসিন উদ্দিন (৬০) উপজেলার পশ্চিম গফরগাঁও গ্রামের সাহেববাড়ি মসজিদের ইমাম। তার বাড়ি পার্শ্ববর্তী গড়াবেড় গ্রামের নূরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইমাম স্থানীয় শিশুদের মসজিদে আরবি শিক্ষা দিতেন। গত ররিবার সকাল সাড়ে ৬টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুটিকে মসজিদের ভেতর ইমামের বিশ্রামকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কারাগারে ৬৫ বছরের শিক্ষক

পরে বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুটির মা বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোরাদ খান অভিযুক্ত মহসিন উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমাম অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইমাম নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।