বাড়ির আঙিনায় গাঁজার বাগান, ‘মালি’ গেলেন জেলে

তিনি দীর্ঘদিন ধরে গাছগুলোর পরিচর্যা করে সেগুলো প্রক্রিয়াজাত করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

নিজ বাড়ির পাশেই গড়ে তুলেছিলেন গাঁজার ছোট্ট বাগান। নিয়মিত পরিচর্যার পর সেই গাছ থেকে মাদক তৈরি করে বিক্রিরও অভিযোগ ছিল। তবে শেষ পর্যন্ত সেই ‘সবুজ প্রকল্পে’ বাগড়া দিল পুলিশ।

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামে বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ বাবু হাওলাদার (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মহিউদ্দিন ও এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে তার বাড়ির পশ্চিম পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গাছগুলোর পরিচর্যা করে সেগুলো প্রক্রিয়াজাত করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা হয়েছে। গ্রেফতার হওয়া বাবু হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!