মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটওভারের নিচে দাঁড়িয়ে ছিলেন পান্নু, ট্রাক চাপায় মৃত্যু

পড়তে প্রায় ১ মিনিট
in
ফুটওভারের নিচে দাঁড়িয়ে ছিলেন পান্নু, ট্রাক চাপায় মৃত্যু
বিজ্ঞাপন
ছবি: এআই

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় পান্নু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরের দিকে উপজেলার বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পান্নুর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপড়ী গ্রামে। তিনি মৃত শুকুর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফিরতি একটি গরুবাহী ট্রাক বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ফুটওভার ব্রিজের নিচে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পান্নুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

বরঙ্গাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রাক চাপা নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।