ঈদের দিনে ইসরাইল-যুক্তরাষ্ট্রের ৫০ স্থাপনায় ইরানের হামলা

‘কিয়াম’, ‘এমাদ’, ‘খোররামশাহ-৪’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়।

যুদ্ধপীড়িত ইরানে আজ শনিবার (২১ মার্চ) একসঙ্গে পবিত্র ঈদুল ফিতর ও নওরোজ উদযাপন হচ্ছে। এই দ্বৈত উৎসবের শুরুতেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইল ও যুক্তরাষ্ট্রের স্থাপনাকে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৭০তম ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এ ধাপে অঞ্চলজুড়ে মার্কিন ও ইসরাইলি নিয়ন্ত্রণাধীন ৫৫টির বেশি স্থানে হামলা হয়েছে। লক্ষ্যবস্তু ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরবিল ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাসহ বিভিন্ন ঘাঁটি।

‘কিয়াম’, ‘এমাদ’, ‘খোররামশাহ-৪’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। এতে হাইফা বন্দর ও তেল আবিবসহ একাধিক কৌশলগত এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে আইআরজিসি।

তাদের ভাষ্য অনুযায়ী, এটি ‘ক্রমিক ক্ষয়সাধন’ কৌশলের অংশ এবং ভবিষ্যতেও আরও কঠোর প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। গত মাসে ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পরই এই অভিযান শুরু হয়।

সূত্র: প্রেস টিভি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ