‘আমি মুসলিম হলে এতদিনে জেলে থাকতাম’—অভিজিৎ দীপক

‘আমি যদি খালিদ হতাম, বা মুসলিম হতাম, তাহলে এতদিনে জেলে থাকতাম।’

ভারতে বিভিন্ন জাতীয় পর্যায়ের নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান আন্দোলনের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের এক মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দিল্লির যন্তর মন্তরে আন্দোলনস্থলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যদি খালিদ হতাম, বা মুসলিম হতাম, তাহলে এতদিনে জেলে থাকতাম।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এর সঙ্গে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষক ও সমাজকর্মী উমর খালিদের দীর্ঘ কারাবাসের প্রসঙ্গ টেনে আনছেন।

আরো পড়ুন : তেলাপোকার ভয়ে কাঁপছে মোদি সরকার

গত ২০ জুন থেকে যন্তর মন্তরে আন্দোলন করছে সিজেপি। তাদের প্রধান দাবি, নিটসহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় অনিয়মের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনে সমর্থন জানিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক, যিনি ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন।

অভিজিৎ দীপকের অভিযোগ, পরীক্ষায় অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সরকারের কোনো সহমর্মিতা দেখা যায়নি। তিনি দাবি করেন, ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানানো ও দায় স্বীকার করাও সরকারের উচিত ছিল।

উল্লেখ্য, উমর খালিদকে ২০২০ সালের সেপ্টেম্বরে দিল্লি দাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা রয়েছে। তিনি শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। মামলাটি এখনও বিচারাধীন। একাধিকবার জামিনের আবেদন খারিজ হওয়ায় বিচার শুরু হওয়ার আগেই তিনি প্রায় ছয় বছর ধরে কারাগারে রয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!