ইতালির রোম এ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেকে ‘চাওয়ালা’ বা চা বিক্রেতা বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, “চা দিবস উদযাপনের জন্য একজন চাওয়ালা এক দিন আগেই আপনাদের মাঝে চলে এসেছেন।” তার এই মন্তব্যে উপস্থিত অতিথিরা হাসি ও করতালিতে ফেটে পড়েন।
বুধবার (২০ মে) দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অনুষ্ঠানে মোদিকে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক দেওয়া হয়েছে।
পদক গ্রহণের পর মোদি বলেন, এই সম্মান শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের কোটি কোটি কৃষক, জেলে, পশুপালক ও কৃষিকর্মীদের স্বীকৃতি।
গত ১৫ মে থেকে ইতালিসহ পাঁচটি দেশ সফর করছেন নরেন্দ্র মোদি। সফরের অন্যান্য দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ে।


