ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরাইল ও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৭০তম দফায় হামলা চালিয়েছে। এতে খোররামশাহ-৪, কদরসহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়। হামলায় ইসরাইলের একাধিক শহর কেঁপে ওঠে, কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরাইলি প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে রাত পর্যন্ত ইরান ইসরাইলে ৯ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে অন্তত তিনটিতে ক্লাস্টার বোমা ওয়ারহেড ছিল বলে ধারণা করা হচ্ছে, যা ঘরবাড়ির ক্ষতি করে এবং কয়েকজন বাসিন্দাকে সামান্য আহত করে।
এদিকে একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জেরুজালেমের ওল্ড সিটির ইহুদি কোয়ার্টারের একটি পার্কিং লটে পড়ে, যা টেম্পল মাউন্টের ওয়েস্টার্ন ওয়াল ও আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে প্রায় ৪০০ মিটার দূরে অবস্থিত। তবে এ ঘটনায় কোনো মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইসরাইল।


