চিত্রনায়িকা শবনম বুবলী-র ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনায় থাকে, আর পবিত্র ঈদুল ফিতরের দিনেও তার ব্যতিক্রম হয়নি। এদিনই তার ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন হওয়ায় বুবলীর জীবনে যোগ হয়েছে দ্বিগুণ আনন্দ।
বিশেষ দিনে তিনি ভেরিফাইড ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করে আবেগঘন স্ট্যাটাস দেন।
পোস্টে ঈদের পবিত্র দিনের সঙ্গে ছেলের জন্মদিন একসঙ্গে পড়ায় নিজের অনুভূতি প্রকাশ করে বুবলী লিখেছেন, “ঈদের দিনের মতো কত সুন্দর পবিত্র একটি দিনে এবার তোমার জন্মদিন পড়েছে বাপজান।” তিনি ছেলের সুস্বাস্থ্য ও ভালো মানুষ হয়ে ওঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরাও বীরের জন্মদিন ও ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন।


