ইসরায়েলের চোখ এবার ইয়েমেনে

এদিকে, দক্ষিণ দিক থেকে আসা সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতিও বাড়িয়েছে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েল। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্ভাব্য নতুন অভিযানের পরিকল্পনা হালনাগাদ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে হুতি নেতৃত্বকে সরাসরি লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন ফ্রন্টে আবারও সংঘাত তীব্র হওয়ার আশঙ্কায় হুতিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সম্প্রতি হুতি নেতৃত্বকে সরাসরি হুমকি দেওয়ার পর এই প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।

কাৎজ বলেছেন, “হুতিদের সঙ্গে আমাদের হিসাব এখনো বাকি রয়েছে।” তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল ও অঞ্চলে তার স্বার্থের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য হুতিদের ‘চড়া মূল্য’ দিতে হবে।

চ্যানেল ১৪-এর দাবি, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত এলে তা দ্রুত বাস্তবায়নের জন্য সেনাবাহিনীর পরিকল্পনা ইতোমধ্যে হালনাগাদ করা হয়েছে।

এদিকে, দক্ষিণ দিক থেকে আসা সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতিও বাড়িয়েছে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাৎজ হুতি নেতাদের সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন। উপযুক্ত সুযোগ পেলে জ্যেষ্ঠ হুতি কমান্ডারদের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।

লোহিত সাগরকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই প্রস্তুতির খবর সামনে এলো।

এর আগে হুতি বাহিনী ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, গাজা, ইরান ও লেবাননের ওপর হামলা অব্যাহত থাকলে তাদের সামরিক কার্যক্রমও চলতে থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!