পেশিতে টান লাগলে করণীয়

পেশিতে বারবার টান লাগলে, ব্যথা খুব বেশি বা দীর্ঘ সময় ধরে থাকলে, দুর্বলতা বা অসাড়তা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

হঠাৎ তীব্র ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া বা ফুলে ওঠার মতো লক্ষণগুলো মূলত অতিরিক্ত পরিশ্রম, ডিহাইড্রেশন বা খনিজের ঘাটতির জন্য হয়।

লক্ষণ

  • হঠাৎ পেশিতে তীব্র ব্যথা হওয়া
  • আক্রান্ত স্থানের পেশি শক্ত হয়ে যাওয়া
  • ​চামড়ার নিচে পেশি ফুলে ওঠা
  • আক্রান্ত অংশ নাড়াচাড়ায় ব্যথা হওয়া

যা করবেন

  • টান লাগা পেশিকে দ্রুত শিথিল করুন এবং শারীরিক কাজ বন্ধ রাখুন
  • আক্রান্ত পেশিটি ধীরে ধীরে প্রসারিত করুন এবং হালকাভাবে মালিশ করুন
  • পেশি শক্ত হয়ে থাকলে গরম সেঁক আর ব্যথা বা ফোলা কমাতে বরফ সেঁক দিন
  • শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি অথবা স্যালাইন পান করুন

প্রতিরোধে করণীয়

  • ব্যায়াম বা ভারী কাজের আগে অবশ্যই শরীর ‘ওয়ার্ম-আপ’ বা স্ট্রেচিং করে নিন
  • ​পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করুন
  • খাদ্যতালিকায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার (যেমন: কলা, ডাব, শাকসবজি) রাখুন

পেশিতে বারবার টান লাগলে, ব্যথা খুব বেশি বা দীর্ঘ সময় ধরে থাকলে, দুর্বলতা বা অসাড়তা অনুভব করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!