সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যতিক্রমী ও রসাত্মক স্ট্যাটাসের জন্য পরিচিত আলোচিত ফেসবুক ব্যক্তিত্ব সেফাত উল্লাহ সেফুদা। এবার ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের খুনসুটিকে কেন্দ্র করে তার একটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ব্রাজিল বড়লোকদের দল। আর আর্জেন্টিনা অশিক্ষিত-মূর্খক্ষেত-গরিবদের দল।’ পোস্টের শেষে একটি হাসির ইমোজিও যুক্ত করেন তিনি।
স্ট্যাটাসটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। পোস্টটিতে প্রায় ২৯ হাজারের বেশি প্রতিক্রিয়া, ৪ হাজারের মতো মন্তব্য এবং ২ হাজার ৯০০ এর বেশি শেয়ার হয়েছে।
স্ট্যাটাসের নিচে নেটিজেনরা নানা ধরনের মজার মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, ‘সেফুদা যখন বলছে তাইলে হইলে ও হইতেও পারে, সেফুদা বলছে আমি না কিন্তু।’
আরেকজন মন্তব্য করেন, ‘এই জন্যই কাকা আপনাকে এত ভালো লাগে।’
কেউ লিখেছেন, ‘আরে দাদু সত্যি কথা কইয়া দিল। সেফুদা এতদিন পরে একটা মনের কথা কইলেন।’
একজন ভক্ত লিখেছেন, ‘সেফুদার মুখে কমবেশি অনেক কথাই শুনছি, কিন্তু আজকের স্ট্যাটাসটা পড়ে খুব মজা পেলাম। দাদুকে ব্রাজিলের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হোক।’
পোস্টটি ঘিরে বেশিরভাগ মন্তব্যই ছিল হাস্যরসাত্মক। অনেকেই এটিকে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা খুনসুটির অংশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে নিছক বিনোদন হিসেবেই নিয়েছেন।
তবে উল্লেখ্য, এটি একটি ব্যক্তিগত ফেসবুক পোস্ট। এতে প্রকাশিত মন্তব্যগুলো সম্পূর্ণভাবে মন্তব্যকারীদের নিজস্ব মতামত ও রসিকতা, যা কোনো তথ্যভিত্তিক দাবি হিসেবে বিবেচিত নয়।


