ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব

চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন এবং তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় সামাজিকমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে। গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!