মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ এসআই সজীব

এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ দেবে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।

মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং সম্পত্তি-সংক্রান্ত আলামত উদ্ধারে অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা পেয়েছেন সদরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সজীব আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

ডিসি লালবাগ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়। ডিসি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় লালবাগ বিভাগের ডিসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি), বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তদন্তকেন্দ্রের ইনচার্জরা (আইসি) উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় এসআই সজীব আহমেদ বলেন, ‘এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ দেবে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!