‘ডোন্ট বি অ্যান অ্যাপল’ ক্যাপশন দিয়ে নতুন ছয়টি ছবি প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৪ মিনিটে পোস্ট করা ছবিগুলোতে তাকে দেখা যায় সানগ্লাস, লাল টিপ, লাল ব্লাউজ ও ডেনিম পরিহিত অবস্থায়—ঠোঁটে হালকা বাঁকা হাসি, যেন কোনো ইঙ্গিতবাহী বার্তা দিচ্ছেন তিনি। সঙ্গে ব্যবহার করেছেন নার্গিসের গান ‘পিরিতের পেট্রোল ঢাইলে আগুন জ্বালাইসে গায়…’। মুহূর্তেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

চলতি বছর ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’সহ ঢাকা ও কলকাতার একাধিক সিনেমায় প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
জয়া আহসান শিগগিরই নতুন সিনেমার খবর জানাবেন বলে জানিয়েছেন।


