জাপানের উত্তর-পূর্বে ৬.৭ মাত্রার ভূমিকম্প

কয়েক দিন আগে একই অঞ্চলে ৭.৫ মাত্রার বড় ভূমিকম্পের পর আবারও শক্তিশালী কম্পনে উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর (জেএমএ)।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি অনুভূত হয়। কয়েক দিন আগে একই অঞ্চলে ৭.৫ মাত্রার বড় ভূমিকম্পের পর আবারও শক্তিশালী কম্পনে উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে।

সোমবারের ভূমিকম্পের পর সরকার হোক্কাইডো থেকে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে সতর্কতা জারি করেছিল। এক সপ্তাহের মধ্যে আরও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার আশঙ্কার কথাও জানায় কর্তৃপক্ষ।

জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থান করায় প্রায়ই ভূমিকম্পের মুখোমুখি হয়। ২০১১ সালের ৯.১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি, যেখানে ২২ হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!