ঢাকা–করাচি সরাসরি ফ্লাইটে পাকিস্তানের অনুমতি

এই সরাসরি ফ্লাইট উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে এবং ভ্রমণ, বাণিজ্য ও জনগণ-টু-জনগণ সম্পর্ক আরও জোরদার করবে।

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ।

প্রতিবেদনটি বলছে, এই অনুমোদনকে পাকিস্তান–বাংলাদেশ আকাশ যোগাযোগে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

সূত্র মতে, সরকারি অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) ঢাকা–করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। প্রাথমিকভাবে এ অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

আরো পড়ুন:রস খেয়ে বাড়ি ফেরা হলো না ইউসুফ ও মিরাজের

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিমান বাংলাদেশকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে হবে। একই সঙ্গে করাচি বিমানবন্দরে এয়ারলাইন্সটিকে একটি আলাদা স্লটও বরাদ্দ দেওয়া হয়েছে।

ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ফ্লাইট তথ্য সরবরাহ এবং নিরাপত্তা ও অপারেশনাল সমন্বয় নিশ্চিত করতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল কর্মকর্তারা মনে করছেন, এই সরাসরি ফ্লাইট উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে এবং ভ্রমণ, বাণিজ্য ও জনগণ-টু-জনগণ সম্পর্ক আরও জোরদার করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ