দেশীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় আলোচিত মিস আর্থ মেঘনা আলম এবার প্রথমবারের মতো টেলিভিশন নাটকে অভিনয় করতে যাচ্ছেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে তিনি একটি রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন।
নির্দিষ্ট একটি মিশন নিয়ে নাটকে প্রবেশ করবে তার চরিত্রটি এবং মিশন শেষ হলে তিনি বিদায় নেবেন। প্রথম দৃশ্যে অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে একটি মজার পরিস্থিতি তৈরি হয়। নাটকের ২৭তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে, যা ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে।
মেঘনা আলম জানান, ‘মিডিয়ায় কাজের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও চরিত্রটি তার সম্পর্কে প্রচলিত নানা গুজবের সঙ্গে মিল থাকায় অভিনয়ের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, পর্দায় নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত।’
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম বর্তমানে পরিবেশ ও কৃষি বিষয়ক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


