ওমানে গাড়ির ভেতর চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার

গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে ওমান পুলিশ।

ওমানে একটি গাড়ির ভেতর থেকে রাঙ্গুনিয়া উপজেলার চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দাররাজা পাড়ার বাসিন্দা রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন।

স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, দেশে ফেরার প্রস্তুতিতে কেনাকাটা শেষে ফেরার পথে গাড়ির ভেতরেই তারা অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টার পর তাদের একজন আত্মীয়কে ভয়েস মেসেজে অসুস্থতার কথা জানান এবং লোকেশন পাঠান।

পরে মুলাদ্দাহ এলাকার একটি ক্লিনিকের সামনে পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দরজা খুলে তাদের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে ওমান পুলিশ।

ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে আগামী রোববার বা সোমবারের মধ্যে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!