চীন ত্যাগ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত। আর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আলোচনা সম্পর্কে এক শব্দে বলেন, “চমৎকার”।

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার বেইজিং থেকে এয়ার ফোর্স ওয়ানে যাত্রার সময় তাকে জাঁকজমকপূর্ণ বিদায় জানানো হয়।

বিদায় অনুষ্ঠানে লাল গালিচার দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজন যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়ান। সামরিক ব্যান্ডের সুরে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর বুধবার রাতে বেইজিং পৌঁছান ট্রাম্প। সফরের দ্বিতীয় দিনে চীনা প্রেসিডেন্ট এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে তাইওয়ান, ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু এবং বাণিজ্য নিয়ে আলোচনা হয়।

বৈঠক শুরুর আগে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত। আর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প আলোচনা সম্পর্কে এক শব্দে বলেন, “চমৎকার”।

সফরের অংশ হিসেবে দুই নেতা বেইজিংয়ের টেম্পল অব হেভেন ও ঐতিহাসিক ঝংনানহাই নেতৃত্ব কমপ্লেক্স পরিদর্শন করেন। এছাড়া ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদলের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন শি জিনপিং।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!