ভারতের বিপক্ষে জয়ের পুরস্কার পেলেন জামালরা

এশিয়ান কাপের মূল পর্বে ওঠতে ব্যর্থ হলেও ভারতের বিপক্ষে জয়ে ফুটবল দলকে ২ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষনা করেন ক্রীড়া উপদেষ্টা।

ভারতকে ১–০ গোলে হারানোর ম্যাচে মুগ্ধ হয়ে বাংলাদেশ ফুটবল দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমদু সজীব ভূইয়া। বুধবার সেই ঘোষিত অর্থ হাতে পেলেন জাতীয় দলের খেলোয়াড়রা।

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংস্থার পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে পুরস্কারের চেক গ্রহণ করেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

ভারতের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ ফুটবলার, হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও ম্যানেজার আমের প্রত্যেকে পেয়েছেন ৭ লাখ টাকা করে। কোচিং স্টাফের আরও পাঁচ সদস্য পেয়েছেন ৫ লাখ টাকা করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!