একই গাউনে শুভশ্রী-মিমি, টালিপাড়ায় আলোচনা

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে সহজেই মিলছে এই নীল গাউনটি। পোশাকটির দাম প্রায় ৭৫৮ টাকা, যা সাধারণ ক্রেতাদের কাছেও বেশ নাগালের মধ্যে।

টালিউডের জনপ্রিয় দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী তাদের অষ্টম বিবাহবার্ষিকী উদযাপন করছেন থাইল্যান্ডে। সমুদ্রতীরে সেই উদযাপনের ছবি প্রকাশের পর শুভশ্রীর নীল বডিকন গাউন ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।

কারণ, কয়েক মাস আগেই একই ধরনের পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। দুই তারকার এই ‘ফ্যাশন টুইনিং’ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিবাহবার্ষিকীর রাতে শুভশ্রীকে দেখা যায় খোঁপা করা চুল ও হালকা মেকআপে। অন্যদিকে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একই পোশাকে হাজির হয়েছিলেন মিমি। তার সাজে ছিল স্মোকি আইস, ন্যুড লিপস্টিক ও ঝোলা দুল।

জানা গেছে, জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মে সহজেই মিলছে এই নীল গাউনটি। পোশাকটির দাম প্রায় ৭৫৮ টাকা, যা সাধারণ ক্রেতাদের কাছেও বেশ নাগালের মধ্যে।

একসময় রাজ চক্রবর্তীকে ঘিরে মিমি ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও এখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেই টালিপাড়ায় চর্চা রয়েছে। এবার একই পোশাক পছন্দ করায় সেই আলোচনায় যোগ হয়েছে নতুন মাত্রা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!