পশ্চিমবঙ্গে ইমাম-মোয়াজ্জেম ভাতা বন্ধের ঘোষণা

তার সরকার পুলিশের ওপর হামলা, ভাঙচুর, তোলাবাজি ও সিন্ডিকেট কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

ক্ষমতায় আসার পর সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারী ইস্যু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে যেখান থেকে এসেছে সেখানেই ফেরত পাঠানো হবে। একই সঙ্গে সীমান্তে দ্রুত কাঁটাতার নির্মাণে প্রয়োজনীয় জমি বিএসএফকে দেওয়ার কথাও জানান তিনি।

মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম ইতোমধ্যে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তার সরকার পুলিশের ওপর হামলা, ভাঙচুর, তোলাবাজি ও সিন্ডিকেট কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। পার্ক সার্কাসে বিক্ষোভকারীদের হামলার ঘটনায় ইতোমধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে ধর্মীয় ভিত্তিতে পরিচালিত সব ধরনের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিত ভাতার অর্থ এখন থেকে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ প্রকল্পে ব্যয় করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধীদের দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!