ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম দ্বিতীয়বার বাবা হয়েছেন। তার পরিবারে জন্ম নিয়েছে দ্বিতীয় পুত্রসন্তান।
বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে অভিনেতা জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। একই সঙ্গে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
২০২৩ সালের ২৫ আগস্ট ঢাকার মেয়ে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি।
দর্শকদের কাছে ‘হাবু ভাই’ নামে পরিচিত চাষী আলম ব্যাচেলর পয়েন্ট নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত কিডনি ও ফিমেল নাটকে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।


