কুরআন অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

সালমুন সরদারবাড়ি জামে মসজিদ থেকে কুরআন শরীফ নিয়ে পাতা ছিঁড়ে পাশের আব্দুল মান্নানের পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিবেশী রনি ঘটনাটি ভিডিও করে ছড়িয়ে দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

যশোরের বাঘারপাড়ায় পবিত্র কুরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার আগদোহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে। সালমুন ওই গ্রামের দবির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমুন সরদারবাড়ি জামে মসজিদ থেকে কুরআন শরীফ নিয়ে পাতা ছিঁড়ে পাশের আব্দুল মান্নানের পুকুরে ফেলে দেয়। এ সময় প্রতিবেশী রনি ঘটনাটি ভিডিও করে ছড়িয়ে দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জুমার নামাজ শেষে মুসল্লিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে দোষীর শাস্তির দাবি জানান।

খবর পেয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালমুনকে তার বাড়ি থেকে আটক করে। ওসি জানান, ঘটনার বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ