ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে

সীমান্তজেলায় বাংলাভাষী মানুষদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, ‘কেউ বাংলা বললেই বাংলাদেশি হয়ে যায় না।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে ‘বাড়াবাড়ি’ আচরণের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে যা মেনে নেওয়া যায় না।

সোমবার কোচবিহারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি রাজ্য পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দেন এবং নাকা (তল্লাশি) অপারেশনে জোর দেওয়ার পরামর্শ দেন।

মমতা অভিযোগ করেন, সীমান্তজেলায় বাংলাভাষী মানুষদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, ‘কেউ বাংলা বললেই বাংলাদেশি হয়ে যায় না।’

ভাষা সাংস্কৃতিক মিলের উদাহরণ দিয়ে তিনি জানান, ‘উত্তর প্রদেশ ও পাকিস্তানে উর্দু ভাষা ব্যবহৃত হলেও তা কাউকে পাকিস্তানি করে না; দুই পাশেই পাঞ্জাব আছে, মানুষ পাঞ্জাবিও বলেন। একইভাবে বাংলার বাসিন্দাদের অযথা হেনস্তা করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘অন্য কোনো রাজ্যের সংস্থা যথাযথ পদ্ধতি অনুসরণ না করে পশ্চিমবঙ্গে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। আসাম থেকে কিছু মানুষকে বিদেশি আইন অনুযায়ী নোটিশ পাঠানোর প্রসঙ্গও তুলে ধরেন। পাশাপাশি পুলিশের টহল কমে যাওয়ার সমালোচনা করে দিন-রাত নিয়মিত টহলের নির্দেশ দেন।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!