মূল কনটেন্টে যান
শিরোনাম
শনিবার৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক বি এম খোরশেদকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক খোরশেদ।

পড়তে প্রায় ২ মিনিট
in
সাংবাদিক বি এম খোরশেদকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি
বিজ্ঞাপন
বি এম খোরশেদ | ছবি: সংযোগ

মানিকগঞ্জে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) এর সভাপতি বি এম খোরশেদকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মো. হায়াত আলীর বিরুদ্ধে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

জিডিতে বি এম খোরশেদ উল্লেখ করেন, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন অসংগতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে প্রতিবেশী হায়াত আলীর সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

জিডির অভিযোগ অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী পশ্চিমপাড়ার একটি ইটসলিং সড়কে তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন হায়াত আলী। এর কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর ও হত্যার হুমকি দেন।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভবিষ্যতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাংবাদিক খোরশেদ।

অভিযুক্ত হায়াত আলী শ্রীবাড়ি গ্রামের মৃত পরশ আলীর ছেলে। এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।